দর্শনায় মলমপার্টির খপ্পরে কুড়িগ্রামের শ্রমিক রাসেল

আপলোড তারিখঃ 2018-09-10 ইং
দর্শনায় মলমপার্টির খপ্পরে কুড়িগ্রামের শ্রমিক রাসেল ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: মলম পার্টির খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছে কুড়িগ্রামের রাসেল নামের এক ব্যক্তি। এসময় তার কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা ও টাচ মোবাইল খোয়া গিয়েছে। স্থানীয়রা জানায় গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে দর্শনা হল্ট স্টেশন সংলগ্ন মসজিদ মার্কেটের ইব্রাহীমের দোকানের সামনে এক ব্যক্তি মাথা ঘুরে পড়ে যায়। এসময় মসজিদের মুসল্লি ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মাথায় পানি ঢেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলে। পরে সুস্থ হলে ওই ব্যক্তি জানায়, সে কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার সরদারটরি গ্রামের আবুল হোসেনের ছেলে রাসেল (৩৮)। সে দীর্ঘদিন ধরে খুলনা রুপসা ঘাটে বালি উত্তোলন কাজে নিয়োজিত রয়েছেন। গতকাল সকালে পিতা আবুল হোসেনের হার্টস্ট্রোকের খবর শুনে নিজ জেলা কুড়িগ্রামের উদ্দেশ্যে খুলনা থেকে ট্রেনযোগে রওনা দেয়। পথিমধ্যে ট্রেনের ভিতরের মলমপার্টির খপ্পরে পড়ে দু’মাসের বেতন ৩০ হাজার টাকা ও একটি টাচ মোবাইল হারিয়ে সর্বশান্ত হয়ে পড়ে। পরে অচেতন অবস্থায় দর্শনা হল্ট স্টেশনে নেমে পড়ে ও রাস্তা ভুল করে দর্শনা হিজলগাড়ী সড়কে পায়ে হেটে যাওয়ার সময় মাথাঘুরে পড়ে যায়। এসময় স্থানীয়রা উদ্ধার করে সুস্থ করে এবং রাসেলের পরিবারের সদস্যের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তার দুলাভাই আবুল কালাম জানায় রাসেলের পিতা আবুল হোসেন হার্টস্ট্রেকে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এসময় তিনি আরো বলেন, মৃত্যুর খবর রাসেলকে জানানোর দরকার নেয় আপনারা দয়া করে ওর বাড়িতে আসার ব্যবস্থা করে দেন। পরে মসজিদের মুসল্লি ও স্থানীয়দের সহযোগীতায় উপস্থিত সকলের কাছ থেকে সাহায্য তুলে তাকে আবার ট্রেনে তুলে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)