বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মি আটক

আপলোড তারিখঃ 2018-09-10 ইং
বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মি আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা ও জীবননগরে নাশকতার অভিযোগে অভিযান ডেস্ক রিপোর্ট: আলমডাঙ্গা ও জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মিকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার পৃথক অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে এদেরকে আটক করা হয়। আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৪ নেতাকর্মিকে আটক করেছে পুলিশ। নাশকতা সৃষ্টির পাঁয়তারার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার খাসকররা ইউনিয়নের ইব্রাহিম মন্ডলের ছেলে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ মন্ডল, একই গ্রামের মৃত কোরবান মন্ডলের ছেলে জামায়াত নেতা হাসেম আলী মন্ডল, কালিদাসপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মানোয়ার হোসেনের ছেলে বিএনপি নেতা জামির হোসেন, ও গোবিন্দপুর গ্রামের সোহরাব আলীর ছেলে ছাত্রদল কর্মি কাজলকে আটক করে। আটকের পর তাদের নাশকতার মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জীবননগর অফিস জানিয়েছে, জীবননগর থানা পুলিশের অভিযানে বিএনপির ৭ নেতাকর্মি আটক হয়েছে। গত শনিবার রাতে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনির নেতৃত্বে জীবননগর থানার এসআই সিরাজ, এসআই শতদল মজুমদার ও এএসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর পৌর শহরে অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকা-ের সাথে জড়িত থাকার অপরাধে মহেশপুর উপজেলার পিরগাছা গ্রামের মৃত হাজী আ. করিমের ছেলে পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা শাজাহান (৬১), জীবননগর পৌরসভার পোস্ট অফিসপাড়ার বিশারতের ছেলে শফিকুল ইসলাম খোকা (৪৫), সুবলপুর গ্রামের মহিউদ্দিন মাস্টারের ছেলে মোশবেকুর রহমান (৪০), একই গ্রামের আ. রাজ্জাকের ছেলে সাজ্জাদ হোসেন (২৬), শামসুল হুদার ছেলে আক্তারুজ্জামান (৬০), পৌরসভার ৬নং ওর্য়াড হাসপাতাল পাড়ার আ. হান্নানের ছেলে লিটন (২৭) ও পৌরসভার কাজী পাড়ার তাহেরের ছেলে আনিছুর রহমান শিবলুকে (৩৮) আটক করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)