দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান

আপলোড তারিখঃ 2018-09-10 ইং
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান ছবির ক্যাপশন:
লক্ষাধিক টাকার ফেন্সিডিলসহ স্যান্ডেল উদ্ধার নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল রবিবার পৃথক অভিযানে এসকল চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল রবিবার বিকাল আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্রনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঝাডাংগা গ্রামের বাবলাতলার মাঠ থেকে ২৮৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ১৪ হাজার ৪শ’ টাকা। অপরদিকে, গতকাল রবিবার বিকাল আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর গ্রামের স্কুলমাঠ থেকে ২৭ জোড়া ভারতীয় স্যান্ডেল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭ হাজার ৯৫০ টাকা। উদ্ধারকৃত ২৮৬ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২৭ জোড়া ভারতীয় স্যান্ডেলের সর্বমোট মূল্য ১ লাখ ২২ হাজার ৩৫০ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল এবং স্যান্ডেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর/কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)