কোটচাঁদপুরে ১’শ ৪ বোতল ফেন্সিডিলসহ আলমসাধু উদ্ধার

আপলোড তারিখঃ 2018-09-10 ইং
কোটচাঁদপুরে ১’শ ৪ বোতল ফেন্সিডিলসহ আলমসাধু উদ্ধার ছবির ক্যাপশন:
কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে আমদানি নিষিদ্ধ ভারতীয় ১’শ ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে কোটচাঁদপুর থানা পুলিশ। গতকাল রবিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার রামচন্দ্রপুর মাঠপাড়া বাজারের চৌরাস্তা মোড় থেকে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় পুলিশ মাদক ব্যবসার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে না পারলেও মাদক চালানে ব্যবহৃত একটি আলমসাধু গাড়ি জব্দ করে। এ ব্যাপারে এজহারভুক্ত এক আসামীসহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) সৈয়দ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার বলুহর রামচন্দ্রপুর এলাকা দিয়ে আলমসাধু গাড়িতে বহন করে ফেন্সিডিল পাঁচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ অবস্থান করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা আলমসাধু গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশী করে ১’শ ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা ফেন্সিডিল উদ্ধারের ঘটনা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) টেবিলের ৩(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)