আলমডাঙ্গার নাট্যকর্মি আহাদ হত্যার ১৮ দিন পার : নেই আটক

আপলোড তারিখঃ 2018-09-10 ইং
আলমডাঙ্গার নাট্যকর্মি আহাদ হত্যার ১৮ দিন পার : নেই আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কৃতি নাট্যকর্মি খন্দকার হাকিমুল ইসলাম আহাদকে কুষ্টিয়া ইবি থানাধীন মাঝিলা গ্রামের নিজ বাড়িতে স্ত্রী, জামাইসহ কয়েকজন মিলে হত্যা করার ১৮ দিন অতিবাহিত হলেও এজাহারভুক্ত আসামিরা কেউই আটক হয়নি। এ ঘটনায় আহাদের ৯১ বছর বয়সি বৃদ্ধা মাতা নীরবে অশ্রু বিসর্জন করছেন। জানা গেছে, ঈদুল আযহার আগের দিনগত রাতে এই হত্যাকা- ঘটে। কুষ্টিয়া জেলার ইবি থানার মাঝিলা গ্রামের সাবান মোল্লার মেয়ে খুশির সাথে আলমডাঙ্গা হাইরোর্ডের খন্দকার খাদেমুল ইসলামের ছোট ছেলে আহাদের সাথে ২৮ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসার ভালই চলছিল। কিন্তু লোভী স্ত্রী খুশির চাহিদা মেটাতে পর্যায়ক্রমে সকল সম্পত্তি বিক্রি করে আহাদ। কিন্তু শেষ পর্যন্ত তার চাহিদা এতটাই বেড়ে গিয়েছিলো যে আহাদকে হত্যা করা হয়েছিলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)