গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগরে পুলিশি অভিযান

আপলোড তারিখঃ 2018-09-09 ইং
গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগরে পুলিশি অভিযান ছবির ক্যাপশন:
বিদেশি পিস্তলসহ হায়দার গাজী আটক মুজিবনগর অফিস: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে ১টি ৯এমএম বিদেশি পিস্তলসহ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হায়দার গাজীকে (৪৮) আটক করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেমের নেতৃত্বে শিবপুর গলাকাটা মোড়ের কবরস্থানের কাছে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি ইতালির তৈরি নাইন এমএম পিস্তল জব্দ করে। আটক হায়দার গাজী শিবপুর গ্রামের মৃত ইছাহক গাজীর ছেলে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম জানান, হায়দার গাজী তার বাড়িতে একটি পিস্তল নিয়ে অবস্থান করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় অনেক খোঁজাখুঁজি করে খাটের বিছানার নিচ থেকে পিস্তল পাওয়া যায়। তার নামে মুজিবনগর থানায় বোমা বিস্ফোরণ ও মারামারির ৪টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)