২২ দিন ধরে নিখোঁজ বৃদ্ধ দরবেশ মুন্সি

আপলোড তারিখঃ 2018-09-08 ইং
২২ দিন ধরে নিখোঁজ বৃদ্ধ দরবেশ মুন্সি ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ধোপাবিলা গ্রামের বৃদ্ধ দরবেশ আলী মুন্সি (৮৫) ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের মৃত হাজী আফসার উদ্দীন মুন্সির ছেলে। তার ছোট ছেলে মো. হাসান মুন্সী জানিয়েছেন গত ১৬ আগষ্ট তার পিতা চুয়াডাঙ্গার খেজুরতলা গ্রামে যান। সেখান থেকে চুয়াডাঙ্গার খাসকওড়া, কুতুবপুর, হরিণাকুন্ডুর দখলপুর ও বরিশখালী বাজারে ঘোরাঘুরি করতে দেখে লোকজন তাদের খবর দেয়, কিন্তু সেখানে খোজ নিয়েও তার পিতাকে পাওয়া যায়নি। সর্বশেষ হরিণাকুন্ডু শহরে তার পিতাকে দেখা গেছে বলে হাসান জানান। তার পিতা মানসিক বিকারগ্রস্থ বলেও জানান তার পরিবারের সদস্যরা। ইতিমেধ্য পরিবারের পক্ষ থেকে সন্ধানদাতাকে ৫ হাজার টাকা প্রদানের পুরস্কার ঘোষনা করা হয়েছে। পরিবারের ভাষ্য নিখোঁজ হওয়ার সময় পরনে চেক লুঙ্গি, গায়ে পাঞ্জাবী ও ঘাড়ে একটি গামছা রয়েছে। কেও সন্ধান পেলে হাসান মুন্সির ০১৭২১৩৯১৭৪৮ নাম্বারে জানাতে বলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)