আলমডাঙ্গায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের খেলা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2018-09-08 ইং
আলমডাঙ্গায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের খেলা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের চতুর্থ দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ২টায় আলমডাঙ্গা ফুটবল মাঠে কালিদাশপুর ইউনিয়ন, ভাংবাড়িয়া ইউনিয়নকে ট্রাইবেকারে ও নাগদাহ ইউনিয়ন, খাদিমপুর ইউনিয়নকে ৩-০ গোলে পরাজিত করে। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ কাজী খালেদুর রহমান অরুণ। বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) লুৎফুল কবীর, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আব্দুল হালিম মন্ডল, কাওসার আহমেদ বাবলু, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দ. হামিদুল ইসলাম আজম। ক্রীড়া ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মদ জকুর সার্বিক পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক টুটুল খন্দকার। রেফারির দায়িত্বে ছিলেন আব্দুস সালাম, শরিফুজ্জামান, মহসীন কামাল ও মোহাম্মদ আলী সিদ্দিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)