ছাত্রদল নেতাকর্মিদের নামে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিবৃতি

আপলোড তারিখঃ 2018-09-07 ইং
ছাত্রদল নেতাকর্মিদের নামে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিবৃতি ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গ জেলা ছাত্রদলের সভাপতি শাহাজাহান খান ও সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন এক বিবৃতিতে জানিয়েছেন, গত ১লা সেপ্টেম্বরের ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন যে এক তরফা বিমাতাসুলভ আচরণ করে চলেছে তা বিশ্বের যে কোন স্বাধীন দেশে নজিরবিহীন। প্রশাসনের সাজানো গোছানো মামলায় ইচ্ছানুযায়ী আসামী করা হচ্ছে। খেয়াল খুশিমত যেখানে সেখানে ছাত্রদলসহ বিএনপি-যুবদল নেতাকর্মিদেরকে গ্রেফতার করা হচ্ছে। প্রতিদিনের ন্যায় গত ৫ সেপ্টেম্বর আলমডাঙ্গা পৌর ছাত্রদল নেতা শামীম রেজা সাগরকে বাসার সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। একটি গণতান্ত্রিক দেশের প্রশাসনের এমন পক্ষপাতমূলক নোংরা আচরণের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ বিবৃতিতে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর পাশাপাশি অহেতুক গ্রেফতার বন্ধ ও গ্রেফতারকৃত নেতাকর্মিদের নিঃশ্বর্ত মুক্তির দাবি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)