জেলা পরিষদের গাছের ডাল ভেঙ্গে ঝিনাইদহ পবিস কর্মকর্তার স্ত্রী নিহত

আপলোড তারিখঃ 2018-09-07 ইং
জেলা পরিষদের গাছের ডাল ভেঙ্গে ঝিনাইদহ পবিস কর্মকর্তার স্ত্রী নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ শহরে জেলা পরিষদের মালিকানাধীন গাছের ডাল পড়ে ফাহমিদা খাতুন (৩৮) নামে এক নারী নিহত হয়েছে। নিহত ফাহমিদা কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রউফের স্ত্রী। তাদের এক ছেলে ও একটি মেয়ে রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি কালীগঞ্জ শহরের কোটচাঁদপুর সড়কের নতুনবাজারে মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় রাস্তার পাশে থাকা শতবর্ষী রেইন্ট্রি গাছের শুকনা ডাল ভেঙ্গে তার মাথার উপর পড়ে গুরুতর জখম হন। স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, আমাদের রউফ স্যার উপজেলা প্রশাসনের আয়োজনে বিদ্যুৎ ও জ¦ালানি সপ্তাহ উপলক্ষে র‌্যালীতে যোগ দিতে গিয়েছিলেন। এসময় তার স্ত্রী বাজারে এসেছিলেন প্রয়োজনীয় কেনাকাটা করতে। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান গাছের ডাল পড়ে পবিস কর্মকর্তার স্ত্রী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য ঝিনাইদহ, কোটচাঁদুর, কালীগঞ্জসহ বিভিন্ন সড়কে জেলা পরিষদের মালিকানাধীন শতবর্ষী গাছগুলো ঝুঁকিপুর্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। সম্প্রতি ভারতের অংশে যশোর সড়কে শতবর্ষী এ সব গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)