২৫ ককটেলসহ বিএনপি-জামায়াতের আটক ৪৪

আপলোড তারিখঃ 2018-09-07 ইং
২৫ ককটেলসহ বিএনপি-জামায়াতের আটক ৪৪ ছবির ক্যাপশন:
মেহেরপুরের তিন উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের তিন উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে ৪৪ জনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া সকলেই বিএনপি ও জামায়াতের কর্মি। এসময় তাদের কাছ থেকে ২৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। নাশকতার আশঙ্কায় গত বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত জেলার তিনটি উপজেলার বিভিন্ন গ্রামে পুলিশের একাধিক টিম এ অভিযান চালায়। পুলিশ সুপারের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, গাংনী থানা পুলিশ ২৩ জন, সদর থানা পুলিশ ১৯ জন ও মুজিবনগর থানা পুলিশ ২ জনকে আটক করে। পুলিশের পক্ষ থেকে বিস্ফোরকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা দিয়ে আটক নেতাকর্মিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশ জেলার বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের এসব নেতাকর্মিদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ২৫টি ককটেল উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। এদিকে, জেলা বিএনপির পক্ষে সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বর্তমান সরকার বিরোধী দলকে ভীত সন্ত্রস্ত করতে নির্বিচারে বিএনপি ও জামায়াতের নেতা কর্মিদের আটক করছে। তিনি এসব মিথ্যা মামলায় নির্বিচারে গ্রেফতার ও হয়রানি বন্ধ ও আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)