বিএডিসির শ্রমিক নিয়োগে কলোনীপাড়ায় ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১৩ জনের নামে মামলা

আপলোড তারিখঃ 2016-11-12 ইং
বিএডিসির শ্রমিক নিয়োগে কলোনীপাড়ায় ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১৩ জনের নামে মামলা ছবির ক্যাপশন:

`dffd`

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিএডিসির শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে গতকাল শহরের নুরনগর কলোনীপাড়ায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৩ জনের নামে সদর থানায় মামলা হয়েছে। গতকাল এই মামলা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসির) বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে লোকমান গ্র`প ও মোমিন গ্র`পের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল রাত ৯টার দিকে দু’গ্র`পের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৪-৫টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ধারালো অস্ত্রাঘাতে আহত হয় ৩ জন। পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়াই গতকাল ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)