কালীগঞ্জে উদ্ধার হওয়া লাশ যশোরের মাদকব্যবসায়ী মুফার

আপলোড তারিখঃ 2018-09-07 ইং
কালীগঞ্জে উদ্ধার হওয়া লাশ যশোরের মাদকব্যবসায়ী মুফার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জের ফুলবাড়িয়া রেল গেটে পড়ে থাকা লাশটির পরিচয় মিলেছে। লাশটি যশোরে চাঁচাড়া শাড়াপোল এলাকার লিয়াকত মুহুরির ছেলে মফিজুল ইসলাম মুফার বলে তার পরিবার শনাক্ত করেছে। পরিবারের দাবী গত সোমবার রাতে মুফাকে তার নিজ বাড়ী থেকে ৬ জন হেলমেট পরা ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে যায়। মঙ্গলবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফুলবাড়িয়া রেল গেটে তার লাশ পাওয়া যায়। প্রথম থেকেই কালীগঞ্জ হাইওয়ে থানা পুলিশ বলে আসছিলো সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে। নিহতের পরিবারের দাবি, সোমবার রাত ৯ টার দিকে মুফা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ৬ জন হেলমেট পরা ব্যক্তি টেনে হিঁচড়ে তাকে তুলে নিয়ে যান। মফিজুলের শ্যালক হযরত আলী জানান, বেওয়ারিশ অবস্থায় দাফনের মুহুর্তে আমরা লাশ শনাক্ত করে যশোর নিয়ে আসি। চাঁচড়া ইউপি চেয়ারম্যান আজিজ আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা ঝিনাইদহ সদর হাসপাতালে পৌঁছে মুফার লাশ শনাক্ত করেছি। তিনি বলেন, মুফার মরদেহ যশোরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, মুফা’র দুই স্ত্রী ও চারটি সন্তান রয়েছে। কালিগঞ্জ থানার ওসি, মিজানুর রহমান বলেন রাস্তা পার হতে গিয়ে দূর্ঘটনায় তার মৃত্যু হতে পারে। যশোর কোতয়ালি মডেল থানা থেকে জানানো হয়েছে, মুফা মাদক দ্রব্যসহ ১২টি মামলার আসামি ছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে দুটি মামলার কথা স্বীকার করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)