আলমডাঙ্গার রংপুরে নববিবাহিতা কিশোরীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা

আপলোড তারিখঃ 2018-09-07 ইং
আলমডাঙ্গার রংপুরে নববিবাহিতা কিশোরীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার রংপুর গ্রামে নববিবাহিতা কিশোরী সুমাইয়া খাতুন (১৬) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী কিশোরী আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইয়নিয়নের রংপুর গ্রামের পশ্চিমপাড়ার শরিফুলের স্ত্রী। এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত ৪ মাস আগে আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী ইউনিয়নের শালিকা গ্রামের শরিফুলের মেয়ে সুমাইয়া খাতুনের সাথে একই উপজেলার রংপুর গ্রামের পশ্চিমপাড়ার শহিদুলের ছেলে শরিফুলের সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকেই স্বামী শরিফুল বেশ কিছু টাকা যৌতুক দাবি করে আসছিল। গতকাল যৌতুকের টাকার নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিত-া হয়। এতে সুমাইয়া খাতুন স্বামীর উপর অভিমান করে নিজ স্বামীর বাড়িতে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করে। তবে এ ঘটনায় আলমডাঙ্গা থানায় কোন অভিযোগ করেনি নিহতের পরিবার। এবিষয়ে পাঁচকমলাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রংপুর গ্রামের এক কিশোরী গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তবে আমি ঘটনাস্থলে যাইনি। লোকমুখে শুনেছি যৌতুকের কোন কারণ থাকতে পারে। আজ সকালে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান এই কর্মকর্তা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)