মাসব্যাপী চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকায় অবস্থান শেষে ঢাকায় ফিরলেন হাশেম রেজা

আপলোড তারিখঃ 2018-09-07 ইং
মাসব্যাপী চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকায় অবস্থান শেষে ঢাকায় ফিরলেন হাশেম রেজা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: প্রায় মাসব্যাপী চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকায় অবস্থান শেষে শেখ হাসিনার উন্নয়নের বার্তা জনগনের কাছে পৌছে দিয়ে ঢাকায় ফিরলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী হাশেম রেজা। এসময় তিনি বর্তমান সরকারের বিগত ১০ বছরে সরকারের পাশাপাশি দেশ পরিচালনায় শেখ হাসিনার যে সাফল্য সেগুলি সবিস্তারে চুয়াডাঙ্গাবাসীর সামনে তুলে ধরেন। হাশেম রেজা পবিত্র ঈদুল আযহার আনন্দ এলাকার নেতাকর্মিদের সাথে ভাগাভাগি করতে ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালনের লক্ষ্যে গত ১৩ আগষ্ট ঢাকা থেকে নিজ এলাকায় আসেন। এরপর থেকে তিনি চুয়াডাঙ্গা-২ আসনের দামুড়হুদা ও জীবননগর এলাকাবাসীর নিকট প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকা- তুলে ধরে চুয়াডাঙ্গা-২ আসনে নৌকার পক্ষে ধারাবাহিক কর্মি সমাবেশ, গণসংযোগ ও পথসভা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)