গভীর রাতে ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক ২

আপলোড তারিখঃ 2018-09-06 ইং
গভীর রাতে ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক ২ ছবির ক্যাপশন:
গোপন সংবাদের ভিত্তিতে জয়নগরে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার জয়নগর গ্রামে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪৮ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে তাদেরকে আটক করা হয়। জানা যায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার নায়েক মো. আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের মাঠ থেকে উপজেলার শ্যামপুর গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪০) ও জয়নগর গ্রামের সোহরাবের ছেলে ফজলুল হক (২৭)। এসময় তাদের কাছ থেকে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ১৯ হাজার ২শ’ টাকা। আটককৃত আসামীসহ ফেন্সিডিল দামুড়হুদা থানায় সোর্পদ করে নায়েক মো. আবুল কাশেম বাদি হয়ে বর্ণিত আসামীদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)