মুজিবনগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে : ৩৫৩ বোতল বোঝাই

আপলোড তারিখঃ 2018-09-06 ইং
মুজিবনগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে : ৩৫৩ বোতল বোঝাই ছবির ক্যাপশন:
ফেনসিডিলের বস্তা ফেলে মাদকব্যবসায়ীর ভৌ দৌড়! মুজিবনগর অফিস: মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। গতকাল বুধবার মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে অভিযান চালিয়ে এ ফেনসিডিল উদ্ধার করে। বুধবার দুপুরে পুুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ সময় মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেমের নেতৃত্বে এসআই হান্নান, এএসআই রবিউল, এএসআই মিন্টু সঙ্গীয় ফোর্স নিয়ে আনন্দবাস গ্রামের সেগুনতলার মাঠে মনজুর হোসেনের ধান ক্ষেত থেকে এ ফেনসিডিলগুলো উদ্ধার করে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম জানান, বুধবার দুপুরে মাদকব্যবসায়ীরা দুইটি বস্তায় করে ফেনসিডিল নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আন্দবাস সেগুনতলার মাঠে অভিযান চালানো হয়। এ সময় পুলিশ সেখানে পৌঁছালে মাদকব্যবসায়ীরা ফেনসিডিলের বস্তা ফেলে ভৌ দৌড় দিয়ে রেখে পালিয়ে যায়। পরে সেখানে গিয়ে বস্তা খুলে ১টি বস্তার ভিতর থেকে ১৮০ বোতল ও আরেকটি বস্তার ভিতর থেকে ১৭৩ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ খবর লেখা পর্যন্ত আসামি মাদকব্যবসায়ীদের সনাক্ত করে আটক করার প্রক্রিয়া চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)