চুয়াডাঙ্গায় ইয়াবাসহ নুরনগর কলোনীপাড়ার সামাদ আটক

আপলোড তারিখঃ 2018-09-06 ইং
চুয়াডাঙ্গায় ইয়াবাসহ নুরনগর কলোনীপাড়ার সামাদ আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনীর সামাদ নামে এক মাদকসেবীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৮টার দিকে বনানীপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানার এএসআই হুমায়ন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বুজরুকগড়গড়ি বনানীপাড়ায় অভিযান চালায়। এসময় পৌর শহরের নুরনগর কলোনীপাড়ার একছেদ আলীর ছেলে মাদকসেবী সামাদ আলীকে (২৮) গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩ পিস ইয়াবা ট্যাবলেট। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)