ট্রাকে মিললো ৮শ’ বোতল ফেন্সিডিল : একজন আটক

আপলোড তারিখঃ 2018-09-05 ইং
ট্রাকে মিললো ৮শ’ বোতল ফেন্সিডিল : একজন আটক ছবির ক্যাপশন:
মেহেরপুরে সবজি বোঝাই ট্রাকে জেলা গোয়েন্দা পুলিশের তল্লাশি মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার সাহেবপুরে সবজি বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৮শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে ডিবি’র ওসি শাহীন উদ্দিনের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। এসময় ট্রাকের হেল্পার বামনপাড়া গ্রামের মতিনের ছেলে মামনুকে আটক করা হয় এবং ট্রাকটিকেও জব্দ করা হয়েছে। ডিবি’র ওসি শাহীন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় সাহেবপুর থেকে একটি সবজি বোঝাই ট্রাকে ফেন্সিডিল পাচার করা হচ্ছে। সে মতে সাহেবপুরে অভিযান চালিয়ে ট্রাকটি থামিয়ে তাতে তল্লাশি চালানো হয়। ট্রাকের পুরো সবজি নিচে নামিয়ে তার মধ্যে থেকে ৮টি ক্যারেটে ৮শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল পাচারের মূল হোতা ও ট্রাক চালক পালিয়ে যায়। তবে মামুন নামের একজন আটক করা হয়। ডিবি’র ওসি আরো জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)