জীবননগরে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী’র মৃত্যু

আপলোড তারিখঃ 2018-09-05 ইং
জীবননগরে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী’র মৃত্যু ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর-দত্তনগর সড়কে দুর্ঘটনায় এক প্রতিবন্ধী পাগলের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরের দিকে জীবননগর পৌর শহরের দত্তনগর রোডে মাছ বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার ভোরের দিকে মুসল্লিরা ফজরের নামাজ শেষে দত্তনগর রোডে হাটতে বের হলে রাস্তার উপর লাশটি দেখতে পান। তারা আরো বলেন- বেশ কয়েকদিন যাবত অজ্ঞাত এক প্রতিবন্ধী পাগল (২৮) মাছ বাজারের সামনে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে বসে থাকতো। সকলের ধারনা হয়ত রাতে রাস্তা পারাপারের সময় চলন্ত গাড়ীর ধাক্কায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা জীবননগর থানা পুলিশকে খবর দিলে জীবননগর থানার এসআই মুরাদ সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠান। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহ্মুদুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন- মঙ্গলবার ভোরের দিকে একটি ফোনের মাধ্যমে জানতে পারি জীবননগর মাছ বাজারের সামনে অজ্ঞাত এক প্রতিবন্ধীর লাশ পড়ে আছে। এ সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যায় এবং লাশটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। তবে এ লাশের এখনও পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)