ঝিনাইদহ জেলা কারাগারে হাজতির গলা কেটে আত্মহত্যার চেষ্টা

আপলোড তারিখঃ 2018-09-05 ইং
ঝিনাইদহ জেলা কারাগারে হাজতির গলা কেটে আত্মহত্যার চেষ্টা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলা কারাগারে শহিদুজ্জামান (৩০) নামের এক হাজতি নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে কারাগারের নবগঙ্গা ভবনে এ ঘটনা ঘটে। শহিদুজ্জামান জানান, ৪ মাস আগে মাদক মামলায় ঝিনাইদহ জেলা কারাগারে আসেন তিনি। এরপর থেকে কারাগারের অন্যান্য আসামীরা তার সাথে খারাপ ব্যবহার ও কটুক্তি করে আসছিল। মঙ্গলবার দুপুরে ব্লেড দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে। এসময় কারাকর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা: ফাল্গুনী রানী সাহা জানান, শহিদুজ্জামান অবস্থা আশঙ্খা জনক হওয়ায় খুলনা মেডিকেলে রেফার্ড করা হয়েছে। এ ব্যাপারে ঝিনাইদহ জেলা কারাগারের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেন নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)