ঝিনাইদহে বএনপি-জামায়াত নেতাকর্মীসহ আটক ৫১

আপলোড তারিখঃ 2018-09-05 ইং
ঝিনাইদহে বএনপি-জামায়াত নেতাকর্মীসহ আটক ৫১ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ১০ বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৫১ জন গ্রেফতার হয়েছে। গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রাতভর জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় সদর থেকে ২ বিএনপি, শৈলকুপায় থেকে ৫, কালীগঞ্জ ও মহেশপুর থেকে ৩ জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়। এছাড়াও অন্যান্য মামলায় ৬ উপজেলা থেকে গ্রেফতার করা হয় আরও ৪১ জনকে। তাদের বিরুদ্ধে থানায় গ্রেফতারি পরোয়ানা আছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)