বিস্ফোরক মামলায় এ্যাড. এস এম শাহাজাহান মুকুল ও এ্যাড. হেদায়েত হোসেন আসলামের জামিন

আপলোড তারিখঃ 2018-09-04 ইং
বিস্ফোরক মামলায় এ্যাড. এস এম শাহাজাহান মুকুল ও এ্যাড. হেদায়েত হোসেন আসলামের জামিন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিস্ফোরক মামলায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. এস এম শাহাজাহান মুকুল ও এ্যাড. হেদায়েত হোসেন আসলাম জামিন পেয়েছেন। গতকাল সোমবার চুয়াডাঙ্গা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আসামীরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানী শেষে চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির জিম্মায় আদালতের বিজ্ঞ বিচারক আব্দুল হামিদ চার্জশীট দাখিল না হওয়া পর্যন্ত আসামীদের জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ১লা সেপ্টেম্বর বিএনপির একাংশের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে পুলিশের বাধা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় এ্যাড. এস এম শাহাজাহান মুকুলসহ ৪৯ জন এজাহার নামীয় এবং অজ্ঞাত ৮-৯শ’জনকে আসামী করে ১৪৩/৩২৩/৩৫৩ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ ধারায় মামলা রজু করা হয়। উক্ত মামলায় এ্যাড. এস এম শাহাজাহান মুকুল ও এ্যাড. হেদায়েত হোসেন আসলাম আসামী ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)