বিজিবির অভিযানে ভারতীয় ফেন্সিডিলসহ কসমেটিক্স সামগ্রী উদ্ধার

আপলোড তারিখঃ 2018-09-04 ইং
বিজিবির অভিযানে ভারতীয় ফেন্সিডিলসহ কসমেটিক্স সামগ্রী উদ্ধার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল ও কসমেটিক্স সামগ্রী উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার পৃথক অভিযানে এসকল চোরাচালানী উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমমা হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মঞ্জুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঝাডাংগা গ্রামের মাঠ থেকে ২৫৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ২ হাজার টাকা। `` অপরদিকে, গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরের টহল কমান্ডার নায়েক মো. আবু মাসুম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা বাসস্টেশন থেকে ৩৪৪৫ জোড়া ইমিটেশননে কানের দুল, ১ প্যাকেট ইমিটেশন পাথর, ১টি ফেবিক্রিম এবং ১টি প্লাষ্টিক কন্ট্রিনার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৪৫ হাজার ৮শ’ টাকা উদ্ধারকৃত ২৫৫ বোতল ফেন্সিডিল, ৩৪৪৫ জোড়া ইমিটেশননে কানের দুল, ১ প্যাকেট ইমিটেশন পাথর, ১টি ফেবিক্রিম এবং ১টি প্লাষ্টিক কন্ট্রিনারের সর্বমোট মূল্য ৪ লাখ ৪৭ হাজার ৮শ’ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল এবং ইমিটেশন মালামাল কাষ্টমস/মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)