কাটা রাইফেলসহ ডাকাত সদস্য জীবননগরের জাহিদ আটক

আপলোড তারিখঃ 2018-09-02 ইং
কাটা রাইফেলসহ ডাকাত সদস্য জীবননগরের জাহিদ আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের নিয়মিত অভিযানে কাটা রাইফেলসহ ডাকাত সদস্য জীবননগর করচাডাঙ্গা গ্রামের জাহিদ (২৭) নামের একজন আটক হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে আন্দুলবাড়ীয়া ও শাহাপুর এলাকার মধ্যবর্তী লতিফ ইটভাটার কাছ থেকে তাকে আটক করা হয়। পরে আটক ডাকাত সদস্যের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাসহ থানা হেফাজতে সোপর্দ করা হয়।পুলিশ সুত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল নিয়মিত অভিযানে বের হলে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয় ও শাহাপুর এলাকার মধ্যবর্তী লতিফ ইটভাটার কাছ উপস্থিত হয়। এসময় পাঁকা গ্রামের দিক থেকে আসা ডাকাত সদস্য জাহিদ ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে জেলা গোয়েন্দা পুলিশের এস আই আশরাফুল ইসলাম ও আবুবক্কর সিদ্দিকসহ সঙ্গীয় ফোর্স তাড়িয়ে ধরেন জীবননগর উপজেলার করচাডাঙ্গা গ্রামের মৃত মগবুল হোসেনের ছেলে জাহিদকে। পরে তার শরীর তল্লাশি করে পিছন দিক থেকে উদ্ধার করা হয় একটি কাটা রাইফেল। পরে আটককৃত আসামীকে ডিবি কার্যলয়ে নিয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাসহ থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)