ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বাংলা মদসহ মনিরামপুরের মোস্তফা আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলুকদিয়া মনিরামপুরের মোস্তফাকে বাংলা মদসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানার এএসআই হুমায়ন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বড়বাজার মাথাভাঙ্গা ব্রীজের উপর অভিযান চালায়। এসময় সদর উপজেলার আলুকদিয়া মনিরামপুরের নুর বক্সের ছেলে মোস্তফাকে (২৮) গ্রেফতার করা হয় এবং তার কাছে থেকে উদ্ধার করা হয় ২ লিটার বাংলা মদ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
