পিরোজপুরে বিবাহিত-অবিবাহিত খেলোয়াড়দের ফুটবল খেলা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2018-08-31 ইং
পিরোজপুরে বিবাহিত-অবিবাহিত খেলোয়াড়দের ফুটবল খেলা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
পিরোজপুরে বিবাহিত-অবিবাহিত খেলোয়াড়দের ফুটবল খেলা অনুষ্ঠিত বারাদি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুরে বিবাহিত বনাম অবিবাহিতদের মাঝে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে যাদুখালি স্কুলমাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিবাহিত খেলোয়াড় ১-১ গোলে অবিবাহিত খেলোয়াড়দের সাথে ড্র করে। বিবাহিত খেলোয়াড়দের মধ্যে রানা ১টি গোল ও অবিবাহিতদের মধ্যে শরিফুল ১টি গোল করেন। এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বাবলু বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান ওহিদুর রহমান ডাবলু, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, জেলা কৃষক লীগের সদস্য সিরাজুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইস্কেন্দার মাহমুদ বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেনসহ শতশত দর্শক খেলাটি উপভোগ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)