বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল উপলক্ষে পিরোজপুরে খেলোয়াড় বাছাই

আপলোড তারিখঃ 2018-08-31 ইং
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল উপলক্ষে পিরোজপুরে খেলোয়াড় বাছাই ছবির ক্যাপশন:
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল উপলক্ষে পিরোজপুরে খেলোয়াড় বাছাই বারাদি প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৮ উপলক্ষে সদর উপজেলা পিরোজপুর ইউনিয়নের (অনুর্ধ্ব-১৭) খেলোয়াড় বাচাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ইউনিয়নের যাদুখালি স্কুলমাঠে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়। সর্বসম্মতিক্রমে ইউনিয়নের দলের সমন্বয়ে লটারীর মাধ্যমে নকআউট খেলার ফিকচার করা হবে। নিয়মকানুন ও পরিচালনা কমিটির গঠন সম্পর্কিত সরকারী নিদের্শনা অনুযায়ী এ খেলা অনুষ্ঠিত হবে। খেলা আগামী ১ সেপ্টেম্বর থেকে মেহেরপুর স্টেডিয়াম ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন উপ-কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বাবলু বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান ওহিদুর রহমান ডাবলু, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, জেলা কৃষক লীগের সদস্য সিরাজুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইস্কেন্দার মাহমুদ বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)