কার্পাসডাঙ্গায় আ.লীগ যুবলীগ ও ছাত্রলীগের কর্মি সমাবেশ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2018-08-31 ইং
কার্পাসডাঙ্গায় আ.লীগ যুবলীগ ও ছাত্রলীগের কর্মি সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গায় আ.লীগ যুবলীগ ও ছাত্রলীগের কর্মি সমাবেশ অনুষ্ঠিত কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক শরীফুজ্জামান শরীফের সভাপতিত্বে এ কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য জাহিদুর রহমান মুকুল, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের বিশিষ্ট নেতা রবিউল হোসেন শুকলাল, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মেম্বর, আ.লীগ নেতা সৈয়দ, আক্তার, সাত্তার, ভুট্ট, মমিন। এসময় আরো উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক বখতিয়ার খলজি বকুল, যুবলীগ নেতা মুন্নাফ, তুহিন, মেসকাত, খায়রুল, রয়েল সোহেল, আজাদ, হযরত, মতিয়ার প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)