এমএমসি মাসিক প্রতিবেদনে খুলনা বিভাগে চুয়াডাঙ্গা প্রথম

আপলোড তারিখঃ 2018-08-31 ইং
এমএমসি মাসিক প্রতিবেদনে খুলনা বিভাগে চুয়াডাঙ্গা প্রথম ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং সিস্টেমের (এমএমসি) খুলনা বিভাগের জুলাই মাসের মাসিক প্রতিবেদনে চুয়াডাঙ্গা জেলা প্রথম হয়েছে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয় অপরিহার্য। বিশ্বায়নের যুগে বিশ্বের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একটি অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করে। এরই ধারাবাহিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি অর্ন্তভুক্ত করাসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের উদ্যোগে চালু হয়েছে শিক্ষক বাতায়নসহ মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং সিস্টেমের (এমএমসি)। বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং সিস্টেম (এমএমসি), নিজ উদ্যোগে বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং সিস্টেম (এমএমসি), মোট মাল্টিমিডিয়া ক্লাসসহ বিভিন্ন জেলার গড় পারফরমেন্সের ওপর ভিত্তি করে এমএমসি মাসিক প্রতিবেদন দেয়। এমএমসি জুলাই মাসের মাসিক প্রতিবেদনে চুয়াডাঙ্গা জেলা প্রথম স্থান অধিকার করেছে। এদিকে, গতকাল মাসিক আইসিটি বিষয়ক সভায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ এমএমসিতে জুলাই মাসে খুলনা বিভাগে চুয়াডাঙ্গা প্রথম স্থান অধিকার করায় সন্তোষ প্রকাশ করলেও এমএমসিতে পারফরমেন্সের হার শতভাগ করার তাগিদ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)