চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আপলোড তারিখঃ 2018-08-31 ইং
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ছবির ক্যাপশন:

তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা নিজস্ব প্রতিবেদক: মেয়াদউত্তীর্ণ ও খুচরা বিক্রয়মূল্য না থাকাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে তিনটি প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় কারেছে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার ভিন্ন ভিন্ন সময়ে শহরের নতুন জেলখানা, হাটকালুগঞ্জ ও বাদুরতলা এলাকাতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিকগণ সাথে সাথে জরিমানার টাকা পরিশোধ করেন।

জানা যায়, চুয়াডাঙ্গা ভিমরুল্লা এলাকায় নিউ হাসান ফ্লাওয়ার মিলে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য না লেখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সাথে সাথে জরিমানা পরিশোধ করেন মিল মালিক। এদিকে, হাটকালুগঞ্জ এলাকার মল্লিক স্টোরে অভিযান চালিয়ে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে শহরের বাদুরতলা মোড় এলাকায় একটি খাবারের হোটেলে অভিযান চালিয়ে মেয়াদউত্তীর্ণ কোমল পানীয় ও খাবার রাখার দায়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলামসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)