মেধাবী ছাত্রী রওশন আরা’র হাতে বই তুলে দিলো তারাদেবী ফাউন্ডেশন

আপলোড তারিখঃ 2018-08-31 ইং
মেধাবী ছাত্রী রওশন আরা’র হাতে বই তুলে দিলো তারাদেবী ফাউন্ডেশন ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার বন্ডবিলের কলেজ পড়–য়া গরীব মেধাবী শিক্ষার্থী রওশন আরা’র উচ্চ মাধ্যমিক লেখাপড়ার সমস্ত ব্যয়ভার বহনের ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় তারাদেবী ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা ইউনিট হতে তার হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়েছে। তারাদেবী ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা প্রকল্পের আওতায় আলমডাঙ্গা মহিলা কলেজের একাদশ শ্রেণীর মেধাবী ছাত্রী রওশন আরা’র উচ্চ মাধ্যমিক শ্রেণীর লেখাপড়ার ব্যয়ভার গ্রহণের ঘোষণার পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। রওশন আরা’র লেখাপড়ার ব্যয়ভার গ্রহণের প্রথমেই তার হাতে একাদশ শ্রেণীর সকল পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। পাঠ্যপুস্তক প্রদানকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক শেখ সেলিম, নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, শিক্ষার্থী রওশন আরা ও তার মাতা শাহনাজ খাতুন প্রমুখ। পাঠ্যপুস্তক গ্রহণকালে রওশন আরা’র মা শাহনাজ খাতুন বলেন, আমার মেয়ের লেখাপড়ার ব্যয়ভার তারাদেবী ফাউন্ডেশন গ্রহণ করায় আমি খুব খুশি হয়েছি। যারা আজ আমার মেয়ের পাশে দাঁড়ালো তাদের সকলের প্রতি আমার দোয়া রইল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)