দামুড়হুদায় ৩৫ বোতল ফেন্সিডিলসহ রিপন আটক

আপলোড তারিখঃ 2018-08-31 ইং
দামুড়হুদায় ৩৫ বোতল ফেন্সিডিলসহ রিপন আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ রিপন (২৪) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। আটককৃত যুবক রিপন ঝাঝাডাঙ্গা গ্রামের কাতব আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৪টার দিকে তাকে আটক করা হয়। জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঝাডাঙ্গা গ্রামের তিন রাস্তার মোড় থেকে ৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ রিপনকে আটক করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১৪ হাজার টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিলসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করে হাবিলদার মো. ইকবাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)