জীবননগরের সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন আটক

আপলোড তারিখঃ 2018-08-31 ইং
জীবননগরের সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন আটক ছবির ক্যাপশন:

জীবননগর অফিস: জীবননগর উপজেলার সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি )মাহমুদুর রহমানের নেতৃত্বে জীবননগর থানার এসআই সিরাজ সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর শহর থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে। জানা গেছে, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েনের নামে ২০১৫ সালে একটি মারামারি ওয়ারেন্টে তাকে আটক করেছে পুলিশ। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান সীমান্ত ইউপি চেয়ারম্যানের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত ইউপি চেয়ারম্যানের নামে ২০১৫ সালের জীবননগর উপজেলার উথলী গ্রামের অপহরন ও চাঁদাবাজি মামলায় তার বিরুদ্ধে জীবননগর থানায় একটি ওয়ারেন্ট আসে। সেই মামলার ওয়ারেন্টে তাকে আটক করা হয়। জীবননগর থানার ডিউটি অফিসার জানান, ২০১৫ সালের একটি মামলার ওয়ারেন্টে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে জি আর মামলা নং ১৭১/১৫ এবং জীবননগর থানায় মামলা নং ২০/১৫। আজ তাকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)