চুয়াডাঙ্গার পীরগঞ্জ ঠাকুরপুর জামে মসজিদে আবারো চুরি!

আপলোড তারিখঃ 2018-08-30 ইং
চুয়াডাঙ্গার পীরগঞ্জ ঠাকুরপুর জামে মসজিদে আবারো চুরি! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরগঞ্জ ঠাকুরপুর জামে মসজিদে আবারো চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। জানা গেছে, পীরগঞ্জ ঠাকুরপুর জামে মসজিদে মহিলাদের নামাজের ঘর থেকে দান বাক্স ভেঙ্গে টাকা চুরি হয়েছে। এর আগেও বেশ কয়েকবার এই দানবাক্স থেকে চুরি হয়েছে। এলাকাবাসী জানায়, মসজিদটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। তাছাড়া সবসময় মসজিদের ভেতর মোয়াজ্জিন ও খাদেম থাকে তারা থাকা সত্ত্বেও কিভাবে চুরি হলো। তারা আরো জানায়, কমিটির অবহেলার কারণে এই চুরির ঘটনা ঘটেছে। গ্রামবাসীরা জানায়, মসজিদে চুরির ঘটনা খুবই নেক্কারজনক। চুরির ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় নেয়া দরকার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)