কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে ৮১ বছরের বৃদ্ধা নিহত

আপলোড তারিখঃ 2018-08-29 ইং
কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে ৮১ বছরের বৃদ্ধা নিহত ছবির ক্যাপশন:
কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের বড়মামুনদা গ্রামে ট্রেনে কাটা পড়ে ৮১ বছরের বৃদ্ধা সাকিরুন নেছা নিহত হয়েছেন। তিনি বড়মামুনদা গ্রামের ছামছুদ্দীনের স্ত্রী। স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে বৃদ্ধা সাকিরুন নেছা বড়বামুনদা গ্রামের রেলগেট পার হচ্ছিলেন। এ সময় খুলনাগামী সাগড়দাড়ী এক্সপ্রেসে কাটা পড়ে তিনি মৃত্যুবরণ করেন। বলো আড়াইটা পর্যন্ত লাশ ঘটনাস্থলেই পড়ে ছিল। যশোর জিআরপি থানার পুলিশ লাশ উদ্ধারের জন্য রওনা হয়েছে বলে কোটচাঁদপুরের স্টেশনমাষ্টার গোলাম মোস্তফা জানান। কোটচাঁদপুর থানা থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)