আলমডাঙ্গার পৃথক স্থান থেকে দু’মাদকসেবী আটক

আপলোড তারিখঃ 2018-08-29 ইং
আলমডাঙ্গার পৃথক স্থান থেকে দু’মাদকসেবী আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পুলিশ অভিযান চালিয়ে পৃথকস্থান থেকে দু’মাদকসেবীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে রেলস্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৫০ গ্রাম করে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা থানার এএসআই রোকন ও এএসআই মোস্তফা গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার মালিহাদ গ্রামের আনিছুরের ছেলে আমিরুলকে এএসআই রোকন দুপুরের দিকে স্টেশন এলাকায় মাদক বিক্রয় করার সময় হাতেনাতে ধরে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। অন্যদিকে, এএসআই মোস্তফা হারদী ওসমানপুর গ্রামের ফকির চান্দের ছেলে মতিয়ার রহমানকে মাদক সেবনকালে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এব্যাপারে তাদের নামে মাদক আইনে মামলা হয়েছে। আজ তাদের সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)