চুয়াডাঙ্গায় পুরাতন স্টেডিয়াম এলাকা থেকে ইয়াবাসহ আটক ২

আপলোড তারিখঃ 2018-08-29 ইং
চুয়াডাঙ্গায় পুরাতন স্টেডিয়াম এলাকা থেকে ইয়াবাসহ আটক ২ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ দু’জনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে শহরের পুরাতন স্টেডিয়াম এলাকা থেকে ৬ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে পুলিশ। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংাবাদের ভিত্তিতে সদর থানার এএসআই হুমায়ুন রশিদসহ সঙ্গীয় ফোর্স শহরের পুরাতন স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ফার্মপাড়ার মৃত সেকেন্দার শেখের ছেলে জয়নাল শেখ (৬০) ও হকপাড়ার মৃত খোরশেদ আলমের ছেলে বাবু মোল্লাকে (৪০) আটক করেন। এসময় আটককৃত আসামীদের কাছ থেকে ৬পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)