জয়রামপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ২

আপলোড তারিখঃ 2018-08-29 ইং
জয়রামপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ২ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার জয়রামপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দু’জন গুরুতর জখম হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে জয়রামপুর দোহার মোড়ে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের ঈদগাপাড়ার মখলেছুর রহমানের ছেলে সাগর (২৪), সদর উপজেলার সাতগাড়ি গ্রামের আ. মোমিনের ছেলে সামাদ (২৩)। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গতকাল দুপুরে পণ্যবাহী একটি সিএনজি দর্শনায় যাচ্ছিল। পথিমধ্যে জয়রামপুর দোহার মোড়ে পৌছালে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি তে থাকা সাগর ও সামাদ গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)