কালীগঞ্জে সংঘর্ষে মহিলাসহ আহত ৭ : ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট

আপলোড তারিখঃ 2018-08-28 ইং
কালীগঞ্জে সংঘর্ষে মহিলাসহ আহত ৭ : ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দাশবায়সা গ্রামে গতকাল সোমবার প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৭ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, দাশবায়সা গ্রামের জহুরুল ইসলাম লস্কার, হাসি খাতুন, ছানারুদ্দীন লস্কার, ইসমাইল হোসেন, মাসুম লস্কার, হাসান ও বোরাক লস্কার। পুর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটে। এ সময় জহুরুল লস্কারের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করা হয় বলে অভিযোগ। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান হামলার বিষয়ে জানান, বহুদিন থেকেই দাশবায়সা গ্রামে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। উভয় পক্ষের বিরুদ্ধে একাধিক মামলাও আছে। সোমবার মাছধরাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে উভয়পক্ষের লোকজন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে কোন গুলির ঘটনা ঘটেনি বলে ওসি জানান। তিনি বলেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত কালীগঞ্জ থানায় কেও অভিযোগ দিতে আসেনি। পরিস্থিতি স্বাভাবিক ও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)