চুয়াডাঙ্গার দীননাথপুরে গৃহবধুকে নির্যাতনের অভিযোগ

আপলোড তারিখঃ 2018-08-28 ইং
চুয়াডাঙ্গার দীননাথপুরে গৃহবধুকে নির্যাতনের অভিযোগ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের দীননাথপুর গ্রামের নূরজাহান (৪০) নামের এক গৃহবধুকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী, শ্বাশুড়ি ও ননদের বিরুদ্ধে। গৃহবধুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত গৃহবধু নূরজাহান দিননাথপুর গ্রামের বটতলাপাড়ার সোহাগের স্ত্রী। আহত নূরজাহান অভিযোগ করে বলেন, আমার স্বামী সোহাগ আমাকে তালাক না দিয়ে কয়েকজনের সাথে বিবাহ করে। এনিয়ে প্রতিবাদ করায় সোহাগ, তার মা ও আমার ননদ আমাকে কিল ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। তিনি আরো বলেন, আমাকে ঠিক মতন খেতে দিত না। প্রায়ই মারধর করতো আমার স্বামী। এবিষয়ে গত ২০ দিন আগে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ করি। পরে থানা পুলিশ বিষয়টি মিমাংশা করে দেয়। গতকাল এবিষয় নিয়ে আমাকে মারধর করে আমার স্বামী, শ্বাশুড়ি ও ননদ। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)