চুয়াডাঙ্গার পাঁচকমলাপুরে মা-মেয়েকে পিটিয়ে আহত

আপলোড তারিখঃ 2018-08-28 ইং
চুয়াডাঙ্গার পাঁচকমলাপুরে মা-মেয়েকে পিটিয়ে আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে মা-মেয়েকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামের ক্যাম্পপাড়ার সকিনা খাতুন (৪৫) ও তার মেয়ে সাবিনা খাতুন (২৭)। অভিযোগ সুত্রে জানা যায়, সকিনা খাতুনের দেবরের ছেলে ফারুকের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। গতকাল এই জমিজমা নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ফারুক মা সকিনা খাতুন ও মেয়েকে সাবিনা খাতুনকে কিল, ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে আহতের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)