চুয়াডাঙ্গায় গাঁজাসহ আলুকদিয়ার রিপন আটক

আপলোড তারিখঃ 2018-08-28 ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ আলুকদিয়ার রিপন আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে গাঁজাসহ আলুকদিয়া গ্রামের রিপন শেখ (৩০) নামে একজনকে আটক করেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১শ’৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে অভিযানকারি দল। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। মাদকদ্রব্য অফিস সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া মাঠপাড়ায় আটককৃত আসামীর নিজ বসত বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ১শ’৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)