অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গার থানা পুলিশের অভিযান

আপলোড তারিখঃ 2018-08-28 ইং
অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গার থানা পুলিশের অভিযান ছবির ক্যাপশন:
মুন্সিগঞ্জ লক্ষীপুরে তিন ইভটিজার আটক আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ লক্ষীপুর গ্রাম থেকে তিন ইভটিজারকে আটক করেছে। জানা গেছে, গতকাল সোমবার আলমডাঙ্গা উপজেলার শিয়ালমারী গ্রামের ইউনুছ আলীর মেয়ে ১০ম শ্রেণির ছাত্রীর সাথে পার্শ্ববর্তী গোয়ালবাড়ী গ্রামের খলিলের ছেলে রিশাদের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ৮মাস যাবত মোবাইল ফোনের মাধ্যমে তাদের এই সম্পর্কের সূচনা হয়। কয়েকমাস যেতে না যেতেই ওই স্কুলছাত্রী, তার প্রেমের সম্পর্ক ভেঙ্গে দেয়। এতে রিশাদ প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। গত ২৪ আগষ্ট রিশাদ ও তার দুই বন্ধু একই গ্রামের আব্দুল খালেকের ছেলে কালাম ও আসলাম মন্ডলের ছেলে নাজিম উদ্দিনকে সাথে নিয়ে ওই স্কুলছাত্রীর গ্রামে যায়। একপর্যায়ে রিয়াকে তুলে নেওয়ার হুমকি ও গালিগালাজ করে। এই ঘটনায় ওই স্কুলছাত্রী প্রাণের ভয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ গত রবিবার দিবাগত রাতে ওই তিন কিশোরকে আটক করেছে। আজ তাদের চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)