আন্দুলবাড়ীয়া’র পাঁকা মাঠে কলাবাগান কেটে সাবাড় করেছে দূর্বৃত্তরা

আপলোড তারিখঃ 2018-08-28 ইং
আন্দুলবাড়ীয়া’র পাঁকা মাঠে কলাবাগান কেটে সাবাড় করেছে দূর্বৃত্তরা ছবির ক্যাপশন:
আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পাঁকা গ্রামের আখ সেন্টার সংলগ্ন মাইজোল নামক মাঠে রাতের আধাঁরে পূর্ব শত্রুতার জের ধরে প্রায় ২ বিঘা ১৫ কাটা জমির ১ শতাধিক কলাগাছ কেটে সাবাড় করে দিয়েছে দূর্বৃত্তরা। গত রোববার দিনগত রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পাঁকা গ্রামের বাজারপাড়ার ইসাহাক মন্ডলের বড় ছেলে প্রান্তিক চাষী উজ্জল হোসেন বাড়ীর পাশর্^বর্তী মাঠে প্রায় ২ বিঘা ১৫ কাটা জমিতে সরবী কলাগাছ রোপন করেন। সোমবার সকালে তিনি খবর পান তার জমির কলাগাছ কেটে সাবাড় করে দিয়েছে দূর্বৃত্তরা। তিনি খবর পেয়ে সকালে সরেজমিন ক্ষেতে যেয়ে এ দৃশ্য দেখে হতবাক হয়ে কান্নায় ভেঙে পড়েন। সন্দেহ’র তীর প্রতিবেশী ক্ষেত মালিক প্রতিপক্ষের দিকে। ক্ষতিগ্রস্থ ক্ষেত মালিক এ প্রতিবেদকে জানান তার ক্ষয়ক্ষতির পরিমান ব্যাপক। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরর প্রস্তুতি চলছিল

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)