চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের হাতে ছাতা তুলে দিলেন তারাদেবী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ

আপলোড তারিখঃ 2018-08-27 ইং
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের হাতে ছাতা তুলে দিলেন তারাদেবী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালার প্রতিশ্রুত ২শত ৬০টি ছাতা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের হাতে তুলে দেয়া হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের হাতে ছাতা তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন তারাদেবী ফাউন্ডেশনের জেলা ইউনিটের সভাপতি শেখ সেলিম, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সিনিয়র সহ-সভাপতি মাহবুল ইসলাম সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক রিপনুল হাসান, কোষাধ্যক্ষ পবিত্র কুমার আগরওয়ালা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মিলন বিশ্বাস, কার্যকরি সদস্য মাফিজুুর রহমান মাফি, চুয়াডাঙ্গা অফিসের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, সাংবাদিক রিফাত রহমান, মফিজুর রহমান জোয়ার্দ্দার প্রমূখ। তারাদেবী ফাউন্ডেশনের কর্মকর্তাদের হাত থেকে ছাতা গ্রহনের পর পরই উপস্থিত সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের হাতে বিতরণের জন্য ছাতা বিভাজন করে দেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)