আলমডাঙ্গায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ৩

আপলোড তারিখঃ 2018-08-27 ইং
আলমডাঙ্গায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ৩ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৫পিস ইয়াবা ট্যাবলেটসহ বড় বোয়ালিয়ার ইয়াবাস¤্রাট শিপনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, গতকাল রবিবার আলমডাঙ্গা থানার এএসআই মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ এক মাদকবিরোধী অভিযান চালিয়ে উপজেলার বড় বোয়ালিয়া গ্রামের মৃত খোদাবক্সের ছেলে চিহ্নিত মাদকব্যবসায়ী শিপনকে (২৭) ৫৫ পিস ইয়াবাসহ আটক করে। একই সময় শিপনের মাদকব্যবসায় সহযেগিতা করার অভিযোগে তার ২ চাচাতো ভাই আকতারুজ্জামান (৩৫) ও রফিকুজ্জামান (২৮) কে আটক করা হয়। উল্লেখ্য, ইতোপূর্বে মাদকব্যবসায়ী শিপনকে আটক করতে গেলে তার এই দুই চাচাতো ভাই পুলিশের উপর চড়াও হয়েছিল বলে জানা যায়। দুপুরে শিপনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)