চুয়াডাঙ্গা ছোট শৈলুয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে নারী আহত

আপলোড তারিখঃ 2018-08-27 ইং
চুয়াডাঙ্গা ছোট শৈলুয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে নারী আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ছোট শৈলুয়ায় ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হয়েছে এক নারী। গতকাল বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিদ্যুৎ স্পৃষ্টে আহত নারী চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ইউনিয়নের নওদাগা গ্রামের রাজ্জাক আলীর স্ত্রী জাহানারা বেগম (৪০)। জানা যায়, গতকাল সকালে জাহান্নারা চুয়াডাঙ্গা তিতুদহের চোটশৈলুয়া মাঠপাড়ায় ভাইয়ের বাড়িতে বেড়াতে যায়। ভাইয়ের বাড়িতে পৌছে ঘরে ঢুকে ফ্যানের সুইচ চালু করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয় জাহানারা। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিদ্যুৎ স্পৃষ্টে আহত জাহানারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)