আলমডাঙ্গার কামালপুরে মাদক সেবনে শাহজাহানের মৃত্যু

আপলোড তারিখঃ 2018-08-26 ইং
আলমডাঙ্গার কামালপুরে মাদক সেবনে শাহজাহানের মৃত্যু ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার কামালপুরে মাদক সেবনে শাহজাহান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। মাদক সেবনে মৃত্যুবরণকারী শাহজাহান উপজেলার কামালপুর গ্রামের মৃত নবিছদ্দীনের বড় ছেলে। জানা যায়, কামালপুর গ্রামের শাহজাহান গত ২২ শে আগষ্ট পবিত্র ঈদুল আযহার দিনে রেকটি ফাইড স্প্রিট পান করে। পান করার কিছু সময় পর সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এসময় তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতে রেফার্ড করে। সেখানে চিকিৎসা শেষে বাড়িতে নেওয়ার পর গতকাল সকাল ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করে। গতকলা দুপুর ২টার দিকে তার দাফন সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)