কোটচাঁদপুরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আপলোড তারিখঃ 2018-08-26 ইং
কোটচাঁদপুরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ছবির ক্যাপশন:
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭৬৪নং আন্তঃনগর চিত্রা ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বলুহর ভাটামতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কোটচাঁদপুর থানার এসআই ব্রজবল্লভ সাধু জানান, বুধবার সকালে উপজেলার বলুহর ভাটামতলা এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি। এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং-৮২৭, পুলিশ লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি আঞ্জুমানে মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)